1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ০ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই (রবিবার) সকালে কলেজ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন, পরে নবগঠিত গভর্নিং বডির সদস্যদেরও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।

 

কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এ এস এম কামাল উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসাইন, প্রভাষক সাইফুল্লাহ সোহাগ, রাজনৈতিক ব্যক্তিত্ব কবির আহমেদ, আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এবং রাজনৈতিক নেতা একরামুল হক। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে নবগঠিত গভর্নিং বডির ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net