1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক! ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান” ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, মানবকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রিহাবুল আলম পানিবন্দি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে চাল ও নগদ অর্থ বিতরণ করেছেন।

 

১৩ জুলাই ( সোমবার)  সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ও নগদ অর্থ বিতরণ করা হয়। মানবকল্যান ফাউন্ডেশন নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এদিন সকালে ইউনিয়নের গর্জনতলী গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত মনির উদ্দিন, একই এলাকার ঘরের দেয়াল পড়ে বিধ্বস্ত পরিবার জাফর ও দক্ষিণপাড়ায় ভাইয়ের হাতে নিহত নুরুল ইসলামের পরিবারকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন তিনি।

 

একইদিন দুপুরে চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জয়নগর পাড়ায় পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং ১নং ওয়ার্ড পাগলিরবিল কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে চাল বিতরন করেন।

 

এসময় অসহায় মানুষেরা বলেন, টানা বৃষ্টির পরে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন সময় চেয়ারম্যান প্রার্থী রিহাবের এই উদ্যোগ তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে। তারা তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

 

এ সময় মোঃ রিহাবুল আলম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই সামান্য প্রয়াস। আমি সবসময় চেষ্টা করি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে খুটাখালী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাবো এবং এলাকার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net