বীজ বুনার সাথে সাথে একজন কৃষক শুধু মাঠ চাষই করে না তার পরিবারের আর্থিক স্বাধীনতার স্বপ্ন বুনন করে।
আর এই বীজ যদি মান সম্পন্ন না হয়, নিম্নমানের হয় তখন কৃষকের কান্না রোধের আর কোন পথ খোলা থাকে না।
বুধবার ৮ জুলাই চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিম্নমানের ও অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে বীজ আইন ২০১৮ অনুযায়ী এক দোকানে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩৫ হাজার টাকার বীজ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান এর নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা কৃষি অফিসার জনাব আজাদ রহমান এবং জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো: গোলাম মাওলা।