ঢাকা   ১২:১৫:৪০ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৭৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম চন্দনাইশ শঙ্খ নদীতে রাতের অন্ধকারে লাকড়ি ধরতে গিয়ে পাহাড়ী ঢলের প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় আবদুল আলম (৩৬) নামে এক যুবক।গতকাল ৯ জুলাই (বৃহস্পতিবার) ভোরে শঙ্খ নদীর কাটগড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিখোঁজ আবদুল আলম কালিয়াইশ মাইঙ্গাপাড়া এলাকার ভেট্টা মিয়ার ছেলে।সে পেশায় একজন রিকসা চালক।তার মাদরাসা পড়ুয়া ছেলে আবদুল মজিদ (১০) ও আবদুল লতিফ (৮) নামে ২ সন্তান রয়েছে।নিখোঁজ আবদুল আলমের বড় ভাই নুরুল ইসলাম জানান,আলমের সাথে এলাকার মোরশেদ, কাদের ও ফরমান গতকাল বৃহস্পতিবার ভোররাতে শঙ্খ নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে নৌকা নিয়ে তাদের সাথে নদীতে নামে।লাকড়ি সংগ্রহের এক পর্যায়ে ভোরে আবদুল আলম নৌকার মাথি থেকে হঠাৎ পড়ে গেলে আর উঠতে পারেনি। অনেকক্ষণ খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শঙ্খ নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এলাকার আবদুল আলম নিখোঁজ হয় বলে শুনেছেন।তাকে খুঁজে পেতে সকলে কাজ করছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি