গাইবান্ধায় চাকুরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে ভোক্তভোগীর নামে মিথ্যা মামলা দেওয়া অভিযোগ উঠছে। আজ শুক্রবার দুপুরের দিকে শহরের এক কনফারেন্স হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কামরুজ্জামান মিয়া নামে এক ভুক্তোভোগী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামরুজ্জামান দাবি করে বলেন, আব্দুল মতিন তার নিকট থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৩ সালে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে তার নামের স্বাক্ষর জালিয়াতি করে উল্টো তার নামে মামলা করেন। এরপর ভুক্তভোগীকে বিভিন্ন সময় হুমকি ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তার মতো সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় প্রায় ৮ জনের কাছে চাকুরী দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তাদের বিরুদ্ধে তিনি মামলা করছেন
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির কাজই মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে বিপদে ফেলা। ভুক্তভোগী অবিলম্বে এই প্রতারক আব্দুল মতিনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানান।
ভুক্তভোগী মো কামরুজ্জামান মিয়া গাইবান্ধা সদর উপজেলার বকশির খামারের মৃত্যু আলহাজ্ব আব্দুস সোবহান মিয়ার ছেলে।
অভিযুক্ত মো আব্দুল মতিন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মোজামালি বাড়ী মুন্সির খামারের মৃতু মৌলবী আমানত উল্লাহ সাহার ছেলে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তির সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।