1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

 

উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

অ্যাডভোকেট এম এ মান্নান বলেন- “আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে নির্বিঘ্ন সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি সমস্যার সমাধানে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।”

 

সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা পরিষদের বিভিন্ন চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net