ঢাকা   ০২:১৬:৪৮ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা।

আজ সোমবার বিকালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হলে রুমে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদল শাখার সভাপতি ইশরাক চৌধুরী ছন্দ। এতে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরশাদ আইয়ুব জাহিদ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব সিনিঃ যুগ্ন সাধারন সম্পাদক মো: নাঈম আহমেদসহ অনেকেই।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণেই দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।

 

পরে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি