1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি'র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাজীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিক্ষকদের আন্তরিক পরিচর্যা, দিকনির্দেশনা ও উৎসাহ একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।

শনিবার (৪ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বাগনবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অভিভাবকেরা তাঁদের সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় শিক্ষকদের হাতে তুলে দেন। তাই শিক্ষাদান কেবল একটি পেশা নয়, বরং জাতি গঠনের একটি পবিত্র দায়িত্ব।

ফখরুল ইসলাম বলেন, জন্মগতভাবে অসাধারণ মেধাবী শিক্ষার্থী খুব কম। অধিকাংশ শিক্ষার্থীর মেধা শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা, বাড়তি যত্ন ও নিয়মিত দিকনির্দেশনায় বিকশিত হয়। তিনি অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন শিক্ষার্থীর খোঁজ পেলে সমাজের বিত্তবানদের সহযোগিতায় হলেও তাদের শিক্ষার দায়িত্ব নেওয়া হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মান ও ফলাফলের উন্নয়ন ঘটাতে পারলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। নতুন শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, খেলার মাঠ, সীমানাপ্রাচীর, আসবাবপত্র কিংবা শিক্ষকসংকট—যে সমস্যাই থাকুক, তা সমাধানে তিনি পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

এমপি ফখরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের খেলাধুলা, কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং ইংরেজিসহ আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ ও কর্মমুখী প্রজন্ম গড়ে তুলতে না পারলে বেকারত্ব, কিশোর গ্যাং ও মাদকের মতো সামাজিক সমস্যা আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়কে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যেখানে সন্তানকে ভর্তি করানো প্রতিটি পরিবারের জন্য গর্বের বিষয় হবে। একই সঙ্গে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যেখানে কোনো মেধাবী শিক্ষার্থী ঝরে পড়বে না এবং প্রতিটি বিদ্যালয় হবে আলোকিত মানুষ গড়ার প্রাণকেন্দ্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন বি.এস-সির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এমপি ফখরুল ইসলামের সহধর্মিণী জোসনা আরা বেগম, নোয়াখালী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নূরুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আলম শিকদার, আব্দুল হাই কলি, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান, শিক্ষক সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন স্বপন ও প্রফেসর আবুল বাশার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বি.এস-সি। অনুষ্ঠান পরিচালনা করেন হাজারী হাট স্কুল অ্যাণ্ড বিএম কলেজ’র সহকরী শিক্ষিকা জীবন সুলতানা।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রায় সাড়ে পাঁচশ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

শেষে, আমির হোসেন বি.এস-সি কে সভাপতি, জাহাঙ্গীর আলম বি,এস-সি সাধারণ সম্পাদক ও সোহরাব হোসেন শামীমকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ২৪ সদস্য’র একটি কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net