1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এম এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫২ বার

লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জগৎপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রত্না আক্তার সাথী(২৯)নামে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার(২০ জুলাই) সন্ধ্যায় দিকে ও-ই গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মর্গে পাঠায় লাকসাম থানা পুলিশ।

নিহত রত্না আক্তার সাথী জগৎপুর হাফেজ সাহেবের বাড়ীর তারেকুল ইসলাম অন্তরের স্ত্রী ও হাজীগঞ্জ উপজেলার হাটিলা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। নিহত রত্না আক্তার সাথীর স্বামী তারেকুল ইসলাম অন্তর একজন কাঠমিস্ত্রী বর্তমানে ওই দম্পতির দুই সন্তান রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫/৬ বছর পূর্বে পারিবারিক ভাবে লাকসাম জগৎপুর গ্রামের শহিদ উল্লাহর ছেলে তারেকুল ইসলাম অনন্ত সঙ্গে হাজীগঞ্জ উপজেলার ফরিদ মিয়ার মেয়ে রত্না আক্তার সাথীর বিবাহ হয়।বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ীতে বিভিন্ন ইস্যুতে রত্না আক্তার সাথীকে বিভিন্ন সময় শ্বশুর শাশুড়ী বকাঝকা মাধ্যমে তাকে লাঞ্ছিত করে।এ-সব বিষয়টি কেন্দ্র করে স্ত্রী সাথীর ও স্বামী অন্তরে

মধ্যে রাগারাগি এবং মনোমালিন্যসহ ঝগড়া হয় প্রায় প্রতিদিন।এর জেরে শ্বশুর-শাশুড়ী ও স্বামীর উপর অভিমান করে সোমবার দুপুর দিকে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সাথী।আশপাশের লোকজন এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।পরে খবর দেওয়া হলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রত্না আক্তার সাথীর লাশ উদ্ধার করে।

নিহত রত্না আক্তার সাথীর ভাই হিমন মিয়া বলেন,গত তিনদিন আগে রত্নার স্বামী অন্তর ফোন দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা চাইছে,আমি বলেছি এতটাকা আমার নিকট নেই,তবে অল্প কিছু টাকা রত্নার কাছে পাঠিয়ে দিবো- তখন অন্তর বলে,না ভাই রত্নাকে জানানো যাবে না টাকা দিলে আমার হাতে দিবেন।সোমবার দুপুরে রত্নার স্বামী আমাদেরকে ফোন দিয়ে বলে রত্না স্ট্রোক করে মারা গেছে,আবার কিছুক্ষণ ফোন দিয়ে বলে আত্মহত্যা করছেন। রত্ননা যদি আত্মহত্যা করে থাকে তাহলে তার শ্বশুর শাশুড়ী ও স্বামীর নির্যাতনের কারনে সে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করি পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে,রিপোর্ট আসলে সঠিক ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net