1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৭ বার

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আবদুল হামিদ রানা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিসিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মহিউদ্দিন মাহী, সহ-সভাপতি সুলতান ভূঁইয়া, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব হাসিনা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং পার্বত্য অঞ্চলে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল হামিদ রানা বলেন, “পিসিএনপিকে আমরা ইতিমধ্যেই ফ্যাসিস্টমুক্ত করেছি। পাহাড়ের সকল জনগোষ্ঠীর মাঝে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ করাই পিসিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে।”
বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে পিসিএনপির ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net