1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮২ বার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫–৭ জনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পার-ভাঙ্গুড়া এলাকার বাসিন্দা মো. জয়নুল আবেদীন দাবি করেন, তার ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে মো. আব্দুল রাব্বীর মানসিক ভারসাম্য না থাকায় তাকে প্রায়ই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। গত ২৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে সে হাত-পায়ের শিকল খুলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, সে রাঙ্গালিয়া এলাকায় গেছে।

জয়নুল আবেদীনের অভিযোগ, সেখানে পৌঁছে তিনি জানতে পারেন যে, রাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম আজাদ, সবুজ, শিপন হোসেন, শাওন, শিহাব, জুয়েল রানা ও রবিউল করিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ছেলেকে কাঠের বাটাম, বাঁশের লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার মতো জখম হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল রাব্বীকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগকারী জানান, বিষয়টি প্রথমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গুড়া থানার লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন,গভীর রাতে ঐ ব্যক্তি ভ্যানের উপর বসে থাকা দেখে এলাকার লোক চৌর মনে করে আটক করে তাই চৌর ভেবে মার ধর করা হয়েছে।

 

অফিসার ইনচার ওসি মো. সাকিউল আজম বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net