1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৬ বার

নাঙ্গলকোটভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন প্রত্যয় (Prottoy)-এর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত মেয়াদের জন্য ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৬) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে মোঃ শাহজাহান আজাদ, জোবাইদ রাবি, নাসির উদ্দিন ও ইসমাঈল হোসেন সাগর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয়, সহ-সম্পাদকীয় ও বিষয়ভিত্তিক দায়িত্বে আরও ৯৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, সাংগঠনিক, ধর্ম, পরিকল্পনা, প্রবাসী, ত্রাণ ও দুর্যোগ, পরিবেশ, প্রচার, সমাজসেবা, যোগাযোগ, কৃষি, সংস্কৃতি ও আপ্যায়ন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত তালিকায় যাদের নাম নেই কিন্তু প্রত্যয় সদস্য-২০১ ও সদস্য-২০২ নামক মেসেঞ্জার গ্রুপে যুক্ত রয়েছেন, তারা সংগঠনের সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন। একইভাবে, প্রবাসী সদস্যদের তালিকায় নাম না থাকলেও যারা প্রবাসী সদস্য গ্রুপে যুক্ত আছেন, তাদেরও প্রবাসী সদস্য হিসেবে গণ্য করা হবে।

সংগঠনের পরিচালনা পর্ষদ নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রত্যয়ের মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net