1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব 

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৭ বার

পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা।

 

শুক্রবার ( ২৪ জুলাই) বিকেলে ৭ দিন পরে উল্টো রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া ভদ্রপাড়া মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। রথ উদযাপন কমিটি পাথর ঘাটা বিশ্বাস অপর দিকে কেন্দ্রীয় কারিবাড়ি রথ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন।

 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় উল্টো রথযাত্রা টি ভদ্রপাড়া মন্দির থেকে ভাঙ্গুড়ার বিভিন্ন মেইন লাইন সড়ক প্রদক্ষিণ করে  কালিবাড়ি কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

 

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক সমরজিৎ গুন বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশ। এজন্য উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা-পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net