মাগুরা শ্রীপুরের ঐতিহ্যবাহী খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪-তলা ভিত বিশিষ্ট নতুন ১-তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: টুকু খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরব আলী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাঁন হাসান ইমাম সুজা, মো: আলমগীর হোসেন, উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক
আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন ও মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রিজাউল হক মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল গণি।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান,মোঃ মাসুদ মুজুমদার, বীর মুক্তিযোদ্ধা শিকদার মন্জুরুল আলম, যুবনেতা চৌধুরী মিরাজুল ইসলাম স্বপন, মুন্সি সাজিদ হাসান আবু, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি এস,এম সোহাগ মাহমুদ, শ্রীপুর উপজেলার যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাফিকুল ইসলাম শফিক,সেচ্ছাসেবকদলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সি ইয়াছিন আলী সোহেল, সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেন,সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খাঁন বলেন, ৩ নং শ্রীকোল ইউনিয়ন তথা পুরো শ্রীপুর উপজেলার নারী শিক্ষার প্রসারে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অনন্য অবদান রেখে আসছে। এই নতুন একাডেমিক ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ছাত্রীদের শ্রেণীকক্ষের দীর্ঘদিনের সংকট দূর হবে এবং পাঠদানের পরিবেশ আরও আধুনিক ও বেগবান হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল গণি সরকারের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন ভবনের সঠিক বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে এলাকার নারী শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।