ঢাকা   ০৩:৫৯:৩০ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ জুলাই সকালে র্্যালী,আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকের্্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোডের যাত্রী ছাউনির সামনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যাংককার ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এবং আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ অন্যরা। আলোচনা সভা শেষে ঢাকা রোডের কুমার নদীর পাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে দ্রুত জুলাই শহীদের খুনিদের গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দেওয়ার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি