1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬১ বার

মাগুরায় স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে পাটবোঝাই একটি বড় ট্রাক্টরের ধাক্কায় সন্ধ্যা রানী মন্ডল নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামীও।

 

বুধবার, ৩০ জুলাই ২০২৬ সকাল ৮টা ৪৫ মিনিটে মাগুরা সদরের কাঁটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সন্ধ্যা রানী মন্ডল শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি শ্রীপুরের গোবিন্দপুর হুদা গ্রামে। তবে স্বামীর কর্মস্থলের সুবাদে তারা মাগুরা থানার সামনে ভাড়া বাসায় থাকতেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্বামী বাবু মনোরঞ্জন মন্ডল মোটরসাইকেলে করে তাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে কাঁটাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাটবোঝাই একটি বড় ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সন্ধ্যা রানী মন্ডল মাথায় গুরুতর আঘাত পান।

 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার আগেই বেলা ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

গুরুতর আহত স্বামী মনোরঞ্জন মন্ডল বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সহকর্মীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শ্রীপুরের প্রাথমিক শিক্ষা পরিবার।

 

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় বলা হয়, “এই শোক সইবার ক্ষমতা আমাদের নেই, আমরা বাকরুদ্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আহত স্বামীর দ্রুত সুস্থতা কামনা করছি।”

সন্ধ্যা রানীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net