1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭২ বার

তরুণ ও কিশোর সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে এবং ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

 

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’ ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, খেলাধুলা তরুণ ও কিশোরদের মরণনেশা মাদক থেকে দূরে রাখে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনার কথা উল্লেখ করে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিশোর ও তরুণদের পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি নিয়মিত শারীরিক চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করেছেন। এর ফলে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাচ্ছে এবং একটি সুস্থ-সবল সমাজ বিনির্মাণ ত্বরান্বিত হচ্ছে।”

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দুই পক্ষের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। তিনি উপস্থিত তরুণ ও ক্রীড়াবিদদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা এবং দেশের সব ধরনের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরা এবং কারিগরি ও আধুনিক সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্কর এর ব্যবস্থাপনায় এই উৎসবমুখর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা দল)। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শনার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net