1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯৪ বার

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে সাবেক এক যুবলীগ নেতাকে আটক করার পর থানায় বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী। প্রায় ৩০০/৪০০ গ্রামবাসীর অবস্থান ও দাবির মুখে পুলিশের সঙ্গে আলোচনার পর আটক রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে। আটক রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি তবে তিনি পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক আরিফুল ইসলাম পাটুলীপাড়া গ্রাম থেকে রিপন সরকারকে নাশকতা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।

তবে স্থানীয় গ্রামবাসীর দাবি, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলীপাড়া গ্রামের একটি সরকারি খাসজমি ও বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলে আসছে। তাদের অভিযোগ, সরকারি জায়গা দখল করে ইউনুস সরকার সেখানে একটি ঘর নির্মাণ করেছিলেন। পরে গ্রামবাসী ঘরটি ভেঙে সেখানে পুনরায় মাছের বাজার ও সবজি বাজার বসান এবং অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে ব্যানার টাঙান।

গ্রামবাসীর ভাষ্য, ওই সরকারি জায়গা রক্ষার আন্দোলনে রিপন সরকার গ্রামবাসীর পক্ষে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন । এ কারণে তাকে হয়রানির উদ্দেশ্যে ঐ অবৈধ দখলদার ইউনুস সরকারের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে বলে তারা মনে করেন। তাদের দাবি, সরকারি জায়গা রক্ষার আন্দোলন দুর্বল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

রিপন সরকারকে থানায় নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় ৩০০/৪০০ গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ করেন এবং তার মুক্তির দাবি জানান।

 

রিপন কোন অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকায় বিক্ষোভকারীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন,

নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। এছাড়া গ্রামবাসীর দাবি ও বিক্ষোভের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net