1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার

কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের এমপি লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে  ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।

১০ জুলাই শুক্রবার বিকেলে ইউনিয়নের লরাবাক এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, সদর রামু ঈদগাঁও আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ইউপি চেয়ারম্যান জনি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদানে রাতদিন কষ্ট করে যাচ্ছেন। এমনকি গতকাল রাতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঈদগাঁও- চৌফলদন্ডী সড়কে উপড়ে পড়া বিশালাকার গাছ কেটে যান ও জন চলাচল স্বাভাবিক করেন।  অপরদিকে ইউনিয়নের পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর এবং তাদের সাথে কথা বলে কয়েক শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি।

পানিবন্দি লোকজন জানিয়েছেন, এমপি কাজল ও উপজেলা প্রশাসন খোঁজখবর নেওয়াতে ত্রাণ সামগ্রী পাওয়ার চেয়ে বেশি খুশি হয়েছেন তারা।

চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের খবর নিচ্ছেন ও দ্রুত সময়ের মধ্যে সেবা পৌঁছানো জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় মানুষের সাথে কথা বলেন এবং সামনে আরো ভারী বৃষ্টি হলে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন জনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net