1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জালালাবাদ ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

১৫ জুলাই ( বুধবার)  দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন।

 

সহায়তা সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন তারা। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বিশেষ করে শিশু, নারী ও পরিবারের জরুরি চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

 

এসবের মধ্যে ছিল পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও বড়দের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা, নেল কাটারসহ আরও অনেক জরুরি উপকরণ।

 

বিতরনকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউনিয়নের নারী/ পুরুষ জনপ্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net