চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা যুবদলের উদ্যোগে দোহাজারী বিওসি‘র মোড়ে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে দুস্কৃতিকারীরা বিক্ষিপ্ত ঘটনায় ২ জন কর্মী আহত হওয়ায় গত ১৩ জুলাই বিকালে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেট চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুস ছবুর।এড. আবদুল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন, চন্দনাইশ যুবদল নেতা যথাক্রমে মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, জিকে নাজিম উদ্দিন, মো. সেকান্দার, আমির হোসেন, নয়ন, মো. আক্কাছ, মো. মামুন, মিন্টু, এস্তফিজুর রহমান, আবদুল করিম, মো. আরাফাত, মো. রিদোয়ান, আবু তাহের, মো. ইউসুফ প্রমুখ| এসময় বক্তাগণ দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।