1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দলটির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে দোয়া ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, বিজেপির চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক এস এম একরাম হোসাইন এবং জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রামের আহ্বায়ক শাহরিয়ার হোসেন আরিফ।

 

অনুষ্ঠানে বক্তারা নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের সঙ্গে এ মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। তাই উনার নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সাংবাদিকবান্ধব ও গণমাধ্যমবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

 

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিকে মিষ্টিমুখ করান বিজেপি চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক এস এম একরাম হোসাইন। পরে প্রেস ক্লাবের সভাপতি ও এস এম একরাম হোসাইনসহ অতিথিদের মিষ্টিমুখ করান।

 

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহ সভাপতি ডেইজি মওদুদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহ সহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বৃহত্তর চট্টগ্রাম জেলার সদস্য সচিব এইচ এম তাহি, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ এর কেন্দ্রীয় সদস্য ও আহবায়ক, শাহরিয়ার হোসাইন আরিফ, বিজেপি চট্টগ্রাম মহানগর সিনিয়র যুগ্ম-আহবায়ক জসিম উদ্দীন, শ্রমিক পার্টির আহবায়ক আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফজলে রাব্বিসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net