1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬ বার

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, গণহত্যার বিচার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (০১ আগস্ট) বিকেলে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি বের করা হয়।

এতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আ ম ম আবদুল হক, কিশোরগঞ্জ সদর আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ নেতৃত্ব দেন।

গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন। গণমিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘দুই বছর আগে ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জুলাই আন্দোলন দমাতে চেয়েছিলো। কিন্তু হাসিনা জনতার আন্দোলনে পালাতে বাধ্য হয়েছিলো। ১২ই ফেব্রুয়ারির দুটি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের ফলাফলকে গ্রহণ করে বিএনপি সরকার গঠন করেছে। তারা গণভোটের গণরায়কে মানেনি। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে এই সরকারের পরিণতিও ফ্যাসিস্ট হাসিনার সরকারের মতো হবে।’

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ছাড়াও সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net