1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, মাদক শুধু একটি ব্যক্তি কিংবা পরিবারকে নয় বরং গোটা সমাজ কে ধ্বংস করে দেয়।  অপরাধ, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় রোধ করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

তিনি আরও বলেন,  বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে। মাদকের ভয়াল ছোবল থেকে কিশোর ও যুবক সমাজকে মুক্ত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম  চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।

 

 

 

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে আমার একটি সুষ্ঠ অবস্থান রয়েছে।  নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় ওয়াদা করেছিলাম যে, আমি এমপি হই বা না হই মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো এবং যুদ্ধ চালিয়ে যাবো।  আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও একই কথা বলছি।  আমাদের সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবে।  আমাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কোন ছাড় না দেয়ার নীতি ঘোষনা করেছে।  কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে বেশ কিছু সাহসী  অভিযান পরিচালনা করেছে এবং মামলা দায়ের করেছে।  তাদের এই সাহসী কার্যক্রমে আমি কুমিল্লা জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

 

 

তিনি বলেন,  আমাদের জেলার সাথে সীমান্ত রয়েছে।  সীমান্তকে কাজে লাগিয়ে মাদক কারবারীরা চোরাচালানোর পথ বেছে নিয়েছে।  সীমান্ত লাগোয়া গ্রামগুলি দিয়ে ইয়াবা ও ফেনসিডিল সহ নানা প্রকার মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে।  একই সাথে চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার উপর দিয়ে গেছে।  এটি আমাদের অর্থনীতির প্রধান পথ।  অনেক সময় মাদক কারবারিরা একে মাদক প্রচারের অন্যতম রোড হিসেবে ব্যবহার করে।  আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাদের সরকার ও প্রশাসন এ অপরাধচক্র ভেঙ্গে দিতে দৃঢ় প্রতিজ্ঞা।

 

 

 

মন্ত্রী বলেন, কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না।  মাদককে সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।  আমি কুমিল্লা জেলা পুলিশের পাশাপাশি বিএনপি’র সকল অঙ্গ সংগঠন,  পেশাজীবী, গণমাধ্যম কর্মী,  ছাত্র সমাজ, সুশীল সমাজ,  সর্বস্তরের নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের চিহ্নিত করুন।  তাদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন। মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে সহায়তা করুন।

 

 

 

জেলা পুলিশ আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালির সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ পিপিএম, জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net