1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা 

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৯ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি রেস্তোরাঁকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুরে মহাসড়কের আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

 

 

 

অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকায় অবস্থিত মায়ামী রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে কাঁচা মাংসের রক্ত ও বিষ্ঠার সাথে রান্না করা খাবার রাখা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় এ দণ্ড দেওয়া হয়।

 

 

 

 

অন্যদিকে, মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নোংরা পরিবেশের জন্য “জাইতুন” রেস্তোরাঁকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

 

 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার  জুয়েল মিয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক মো: সাকিব।

 

 

 

অভিযান চলাকালে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা প্রদান করে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net