1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার

কুমিল্লা সিটি স্কুলে পাঁচ দিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

শনিবার সামাজিক সংগঠন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সুন্দর হাতের লেখা, ব্রেইন জিম, দ্রুত ও কার্যকরভাবে পড়াশোনার কৌশল এবং লেখার দক্ষতা উন্নয়নের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

 

 

সমাপনী অনুষ্ঠানে জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এম জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহ পরান।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেন, আল ইসরা  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, সাংবাদিক ফয়সাল করিম ও কুমিল্লা সিটি স্কুলের অধ্যক্ষ নাছির উদ্দিন প্রধান।

 

 

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন, মেম্বার অব ইন্টারন্যাশনাল হ্যান্ডরাইটিং ট্রেইনার অ্যাসোসিয়েশন ও শৈল্পিক কৌশল-এর প্রতিষ্ঠাতা মাস্টার ট্রেইনার মো. ইসমাইল সরকার আকাশ।

 

 

জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এম জহিরুল ইসলাম চৌধুরী বলেন, সুন্দর হাতের লেখা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net