1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮০ বার

চট্টগ্রাম কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রায় ২০০ জন কিশোরী অংশগ্রহণ করে।

 

সেমিনারে সভাপতিত্ব করেন কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী। সেমিনারের মূল বক্তা ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক নাসরিন সুলতানা খানম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা রূপসা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, প্রোগ্রাম অফিসার রীতা দোলন রোজারিও, শারমিন আক্তার এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রিপা চাকমা।

 

কিশোরীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ও মতামত তুলে ধরেন ইয়ুথ লিডার ফারিন আক্তার ও আখি আক্তার। সেমিনারে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পুষ্টি, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ক্ষতিকর প্রভাব, মানসিক স্বাস্থ্য, আত্মসুরক্ষা এবং প্রয়োজনের সময় যথাযথ স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। কৈশোরকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য গ্রহণের জন্য কিশোরীদের উৎসাহিত করা হয়। আলোচনায় কিশোরীদের নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য ইতিবাচক আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আয়োজকরা বলেন, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। সেমিনারের শেষ পর্যায়ে কিশোরীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net