চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকলে নিজ বাড়ির আঙিনায় কাজ করার সময় বিমরুলের কামড়ে মো. আবুল কাসেম (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত ৬ আগস্ট সকালে চন্দনাইশের বরকল কানাইমাদারী আমান মাঝির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম ওই এলাকার আলী আহমেদের ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, সকালে নিজ বাড়ির আঙিনায় কাজ করার সময় আবুল কাসেমকে বিমরুল কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা