1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার

কুমিল্লায় সামাজিক সংগঠন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯আগস্ট) সকালে

 

নগরীর ২২নং ওয়ার্ডের উত্তর হিরাপুর কুমিল্লা সিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

 

 

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহপরান ও চেয়ারম্যান এম.এম জহিরুল ইসলাম চৌধুরী।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের সেক্রেটারি আবু সুফিয়ান, কুমিল্লা সিটি স্কুলের অধ্যক্ষ নাছির উদ্দিন, ইনচার্জ উম্মে আছমা লিজা, সহকারী শিক্ষক ফয়সাল আহমেদ, নাছির উদ্দিন, মোহছেনা আক্তার, ইসরাত জাহান, মায়মুনা আক্তার তিশা ও তাহিরাত বিনতে কবির।

 

 

জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এম. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং সবুজায়নে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

 

 

 

জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহপরান বলেন, আমরা ফাউন্ডেশন থেকে আজ শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছি। আগামীদিনে কারিগরি ও আইটি প্রশিক্ষণ, বিনামূল্যে রক্তদান, বস্ত্র  বিতরণ, পাঠাগার স্থাপন, মেডিকেল ক্যাম্প, মাদক বিরোধী প্রচারণা, দুর্যোগকালীন জরুরি সেবা, ভাষাদক্ষতা ও লিডারশিপ কোর্স বিনামূল্যে করানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net