1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪১ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই এক নারী রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, হৃদ্‌রোগে আক্রান্ত ওই নারীকে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দিতে যানজটে আটকে পড়ার পর চিকিৎসার জন্য আর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

মারা যাওয়া ওই নারীর নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। দীর্ঘ সময় অপেক্ষার পর রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছার মৃত্যু হয় বলে জানান তিনি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমিরুন্নেছা নামে কোনো রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন-এমন তথ্য তার জানা নেই।

এর আগে শুক্রবার সকাল আটটার দিকে সোনারগাঁয়ের আশারিয়ারচর এলাকায় ঢাকামুখী লেনে সড়ক সংস্কারের কাজ শুরু হলে যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল ১১টা পর্যন্ত ওই যানজট ছিল। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, আশারিয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কারের জন্য মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। তবে এখন যানজট স্থায়ী হচ্ছে না এবং কুমিল্লা অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net