ঢাকা   ০৩:০৯:৩৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তিন বছরেও আওয়ামী লীগের হামলার বিচার পাননি লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া। তাকে হত্যার  উদ্দেশ্যে ২০২৩ সালের ২৬ এ  আগস্ট মফিজুল ইসলাম খন্দকারের বাড়িতে এ হামলা করে।

 

 

 

 

 

যুবদল নেতা ফিরোজ মিয়া জানান, আমরা বিএনপির বর্ধিত সভা আয়োজন করি। বিকালে অনুষ্ঠান হবে প্রধান অতিথি ছিলেন মনিরুল হক চৌধুরী। তাদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা। সেদিন তারা শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। পুলিশ দিয়েও হয়রানি করে। ব্যবসা বাণিজ্য করতে দেয়নি। তিন বছর হয়েগেছে, আমি কোন বিচার পাইনি৷ সে সময় আমাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

 

কুমিল্লা ১০ আসনের বর্তমান এমপি  মোবাশ্বের আলম ভূঁইয়া, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া সহ অনেকে।

 

 

 

 

 

লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাহাদ হোসেন জানান,

 

যুবদল নেতা ফিরোজ মিয়া একজন মানবিক মানুষ।  তিনি প্রতি ঈদে হাজার মানুষের মধ্যে ঈদ উপহার দিয়ে থাকেন। করোনাকালীন সময়ে তিনি ঘরেঘরে মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ফ্যাসিস্ট আমলে আন্দোলন সংগ্রহ,  বিএনপির যে কোন কর্মসূচী বাস্তবায়নে তিনি অগ্রসেনানী ছিলেন।

 

তিনি যেমন কর্মীবান্ধন, তারচেয়েও বেশী একজন জনবান্ধন নেতা। আমরা চাই, আওয়ামী লীগের হামলার বিচার তিনি পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী তার এ ত্যাগকে যথাযথ মূল্যায়ন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি