1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার

নবীগঞ্জ এবং কাজিগঞ্জ বাজার কাদিরগঞ্জ(মার্কুলী) সড়ক দ্রুত সংস্কারের দাবিতে কাজিগঞ্জ বাজারে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এবং রাজন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তালুকদার, নিয়ামুল করিম অপু, রাজন আহমেদ আরিয়ান, শফিকুর রহমান, সুমন আহমেদ, জাকারিয়া আহমেদ, আবু সালেহ, সুহেল মিয়া, সাজ্জাদ আহমেদ, জাকারিয়া প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ ,শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আকলিছ মিয়া , মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা , সৈয়দ আজমল ,আলামিন , মাহবুব, জুবায়ের হোসেন , আলি জাহান ,দুলন মোশাররফ প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়ক দুটি সংস্কার না হওয়ায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।বক্তারা জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত নবীগঞ্জ-ইনাতগঞ্জ ও কাজিগঞ্জ বাজার-কাদিরগঞ্জ বাজার (মার্কুলী) সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উক্ত সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। ভাটি অঞ্চল খ্যাত ওই জনপদেও প্রায় ৫০ হাজার মানুষের নরক যন্ত্রণার মাধ্যম হয়ে উঠেছে সড়কটি। ইতিপুর্বে রাস্তার উপর ধানের ছাড়া রূপন করে মানুষ প্রতিকী প্রতিবাদ জানিয়েছে। ছোট-বড় গর্তে ভরা সড়কটির পদে পদে মরণফাঁদ তৈরী হয়েছে। ফলে প্রতি নিয়ত ঘটছে বড় ধরনের দূর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net