ঢাকা   ০২:৪৮:২৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পৃথিবীকে সবুজে ভরিয়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার অঙ্গীকার নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) নাঙ্গলকোট উপজেলার হুগলি দীঘির পাড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

 

আয়োজকরা জানান, শুধু পরিবেশ সংরক্ষণ নয়, মসজিদের জন্য একটি টেকসই আর্থিক আয়ের উৎস গড়ে তোলার লক্ষ্যেও ফলজ গাছগুলো রোপণ করা হয়েছে। ভবিষ্যতে এসব গাছ থেকে প্রাপ্ত ফল ও আয় মসজিদের বিভিন্ন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

‘প্রত্যয়’-এর সদস্যরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রতীক। পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সেই লক্ষ্যেই ‘প্রত্যয়’ পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংগঠনের সদস্যরা চিলপাড়া ব্রিজ এলাকায় কিছু সময় আনন্দ ও বিনোদনে কাটান। এ সময় সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

 

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ‘প্রত্যয়’-এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

 

তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে নাঙ্গলকোটকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি