‘কৃষিই সমৃদ্ধি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে “চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিনা পরিচালক (প্রশাসন সাপোর্ট সার্ভিস) ড. মো: লুৎফর রহমান মোল্যার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)ময়মনসিংহের মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-র উপকে কেন্দ্র, নোয়াখালীর আয়োজনে এবং “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী।
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডীন ও চেয়ারম্যান (কৃষি বিভাগ)প্রফেসর ড. গাজী মো: মহসীন, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,বিনা পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো: হাসানুজ্জামান,নোয়াখালী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: ইলিয়াছ হোসেন, লক্ষীপুর জেলার কৃষি কর্মকর্তা জহির আহমেদ
এ সময় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন
,ড. মো: মাহবুবুল আলম তরফদার (পিএসও এবং প্রকল্প পরিচালক, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প)
কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের উপযোগী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-র উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল জাত ও আধুনিক কৃষি প্রযুক্তিগুলো স্থানীয় শস্যবিন্যাসে কীভাবে সফলভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষির আধুনিকায়ন এবং ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে আয়োজিত এই কর্মশালায় সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।