1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার

নোয়াখালীর সদর উপজেলার ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত কমিটির বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিতদের বিরুদ্ধে। এ ঘটনায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পদবঞ্চিত সভাপতি প্রার্থী সাগরের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

 

হামলায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এ সময় হামলাকারীরা সড়কের পাশে থাকা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ব্যানার ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠেছে।

 

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে।

 

এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net