1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সৌদি প্রবাসী ইউনুস রুবেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি সোনার গয়না, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল চরফকিরা ইউনিয়নের মোল্লার দোকান সংলগ্ন অনুমাঝি বাড়িতে প্রবেশ করে।
তারা ঘরের গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল লুট করে। আগামী ২৫ আগস্ট রুবেলের ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনা প্রায় ৪ ভরি সোনা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ডাকাতরা নিয়ে যায় বলে পরিবারের দাবি।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি দেশীয় অস্ত্র (দা), দুটি লম্বা লোহার রড ও এক জোড়া স্যান্ডেল ফেলে যায়। যাওয়ার আগে তারা ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে রেখে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের এক সদস্যের দাবি, আশপাশের স্থানীয় কেউ এই ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net