1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার

কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক অবস্থায় তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটকরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলাম নাঈম (২১) এবং চট্টগ্রাম বন্দরের সল্ট ভোলা ক্রসিং এলাকার মো. সাকিব (২২)।

 

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী চেয়ারম্যানের নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আলীম দীর্ঘ ২১ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে প্রায় ছয় মাস আগে দেশে ফেরেন। তার দেশে ফেরার খবর পেয়ে চরএলাহী ইউনিয়নের উড়িরচরের জলদস্যু শাহীনের যোগসাজশে একদল ডাকাত রামপুর ইউনিয়নে এসে অবস্থান নেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আবদুল আলীম ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাত থেকে আটজন মুখোশধারী ডাকাত বসতঘরের কাঠের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা আবদুল আলীম ও তার ছেলে সাইফ আলীকে হাত-পা বেঁধে এবং মুখ ঢেকে জিম্মি করে।

পরে পরিবারের নারী সদস্যদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের আংটিসহ আনুমানিক এক ভরি দুই আনা স্বর্ণালংকার এবং আলমারি থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ঘরে অবস্থানের পর তারা সামনের দরজা দিয়ে পালিয়ে যায়।

ডাকাতির ঘটনার পরপরই স্থানীয় রংমালা বাজারের পাহারাদাররা সন্দেহজনকভাবে দ্রুত হেঁটে যাওয়া চট্টগ্রামের বাসিন্দা সাকিবকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সন্দেহ হলে স্থানীয়রা সাকিব, ফখরুল ইসলাম নাঈম ও রিয়াজ উদ্দিনকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, সন্দেহজনক অবস্থায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net