1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীরা।

 

তাদের অভিযোগ, ঘোষিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। একই সঙ্গে সিনিয়র-জুনিয়র বিবেচনায়ও নানা অসংগতি রয়েছে বলে দাবি করেছেন তারা।

 

২৪ই আগস্ট (সোমবার) এক বিবৃতিতে বসুরহাট পৌরসভা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১৭ আগস্ট বসুরহাট পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর বিভিন্ন অসংগতি নিয়ে প্রশ্ন উঠলেও দলীয় শৃঙ্খলা ও সংশ্লিষ্ট নেতাদের সম্মান অক্ষুণ্ন রাখার স্বার্থে তারা ধৈর্য ধারণ করে আসছেন। তবে এসব অসংগতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো হয়েছে।

 

নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দেলোয়ার হোসেন সাইফুলকে দায়িত্ব দেওয়া হলেও তিনি নিজেই এ পদে আগ্রহী ছিলেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন। এছাড়া তিনি এ পদের জন্য সিভিও জমা দেননি বলেও দাবি করা হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা মেরাজকে কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, মামলা-হামলা ও কারাবরণের বিষয় বিবেচনায় তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ নেতাকর্মীদের। একই সঙ্গে তার সঙ্গে মাঠে সক্রিয় থাকা কয়েকজনকে যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পদ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।

 

এছাড়া কমিটিতে এমন কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, যারা এখনও শিক্ষাজীবনের প্রাথমিক পর্যায়ে রয়েছেন এবং কয়েকজন ৫ আগস্টের পর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়।

‘ফুয়াদ হোসেন’ নামের একজনকে যুগ্ম আহ্বায়ক করার বিষয়েও প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা।

 

তাদের দাবি, পৌরসভা ছাত্রদলের অনেক নেতাকর্মী তাকে সংগঠনের নেতা হিসেবে চেনেন না। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ নিরবসহ আরও কয়েকজন ত্যাগী নেতাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

নেতাকর্মীদের দাবি, ঘোষিত কমিটিতে সিনিয়র-জুনিয়র বিবেচনা যথাযথভাবে করা হয়নি এবং দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

 

বিবৃতিতে নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রায়হানের প্রতি বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানানো হয়।

 

একই সঙ্গে বসুরহাট পৌরসভা ছাত্রদলের ঘোষিত কমিটি বিলুপ্ত করে অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভুল-ত্রুটি সংশোধন করে নতুন কমিটি পুনর্গঠনের জোর দাবি জানিয়েছেন তারা।

 

তবে এসব অভিযোগের বিষয়ে ঘোষিত কমিটির দায়িত্বশীল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net