1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখা।

 

শনিবার (২৯ আগস্ট ২০২৬) নোয়াখালী শহরে আয়োজিত ‘A+ সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

 

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, মানুষ চাইলেও তার অতীতকে অতিক্রম বা পরিবর্তন করতে পারে না। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগানো সম্ভব। অনেকেই ‘সুপিরিয়র কমপ্লেক্সে’ ভুগে অতীত থেকে শিক্ষা না নিয়ে জীবনের সঠিক পথ হারিয়ে ফেলে।

 

তিনি শিক্ষার্থীদের অহংকার এড়িয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সাফল্যকে ভবিষ্যৎ জীবনের ভিত্তি হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।

 

সাইদুল ইসলাম আরও বলেন, “আমরা যে পরিবর্তিত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”

 

নোয়াখালী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

 

এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net