1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে এক ব্যক্তির জমি বেদখলের অভিযোগ উঠছে। এঘটনায় জমির মালিক পলাশবাড়ী থানায় তিন ব্যক্তির নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।জমির মালিক মো. আব্দুল ওয়াদুদ জানান, চলতি বছর মার্চ মাসে পলাশবাড়ী মনোহরপুর মৌজায় কবলা মূলে ২৬ শতক জমির মালিক। সেই জমির রাস্তার ধারে দুইশতক নছিবর রহমান, আব্দুল হাই ও অছু মিয়া জোর পূর্বক দখল করছেন। সেই জমিতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করেন এবং আমার জমিতে লাগানো পঞ্চাশের অধিক গাছ কেটে ফেলে। আব্দুল ওয়াদুদ আরও জানান, স্থানীয়ভাবে একাধিবার সালিশ হলেও তাঁরা তাহা মানে না। তাঁরা আমাকে একের পর এক হুমকিতে দিয়ে যাচ্ছেন। চলতি বছরের ২৭ জুন আমি জমিতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং হত্যা করে জমিতে পূঁতে ফেলার হুমকি দেন। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হাই বলেন, আমার বাপ- দাদার সম্পত্তি অন্য ব্যক্তির কাছ থেকে ক্রয় করলেই কি তার জমি হয়। আমাদের জমি আমরা দখল করছি।

খোঁজ নিয়ে জানা গেছে আব্দুল হাই মনোহরপুর ইউনিয়েনের সাত নম্বর ওয়ার্ড নিদিষ্ট সংগঠন আ’লীগের সভাপতি ছিলেন।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান আজ সোমবার দুপুরে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইন অনুসারে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net