1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া (উ. পাড়া) গ্রামের শারীরিক প্রতিবন্ধী দীপঙ্কর দেবনাথের একটি হুইলচেয়ারের আকুতি নিয়ে দৈনিক ভোরের দর্পণ পত্রিকাসহ

বিভিন্ন দৈনিক পত্রিকায় “একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন” শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় মরহুম জহিরুল হক মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট।

 

সংবাদটি প্রকাশের পর ট্রাস্টের প্রধান নির্বাহী মো. রিফাতুল হক দীপঙ্করকে একটি হুইলচেয়ার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাস্টের সাধারণ সম্পাদক মিন্টু মাস্টার দীপঙ্করের বাড়িতে গিয়ে তাকে একটি নতুন হুইল চেয়ার প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর জনতা ব্যাংকের ম্যানেজার ও ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল হক, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, দৈনিক বাংলা পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি জামাল হোসেন পান্না, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।

 

হুইলচেয়ারটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে দীপঙ্কর বলেন-“এত দ্রুত কেউ আমার পাশে দাঁড়াবে, তা আমি কল্পনাও করিনি। ট্রাস্টের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এই হুইলচেয়ার আমার চলাফেরা ও জীবিকা নির্বাহে অনেক সহায়ক হবে।”

 

ট্রাস্টের প্রধান নির্বাহী রিফাতুল হক বলেন- “আমরা সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছি। দীপঙ্করের মত মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

 

স্থানীয়দের মতে- একটি সংবাদ সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছে। দীপঙ্করের হাতে হুইল চেয়ার তুলে দেওয়ার মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে- সম্মিলিত উদ্যোগই পারে একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net