1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬২ বার

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব’-এর কমিটি গঠন নিয়ে এক আলোচনা সভা ২৯ আগস্ট দুপুরে নারায়ণ হাটস্হ (জম জম রেস্টুরেন্টে) ক্লাবের আহ্বায়ক সাংবাদিক নরুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মো নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী খলিলুর রহমান খলিল ও মাওলানা নিজাম উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মো.মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার, ফজলুল করিম, এস এম ওসমান গনি, এম এ মালিক, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, হাকিম এমরান বিন জালাল, রায়হান চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জামাল, তারেক হোসেন, আবু তাহের আমরি প্রমুখ।

 

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বলেন, সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আস্থার প্রতীক হতে হবে।সংগঠনকে শক্তিশালী করতে হলে সবাইকে বিভেদ ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মর্যাদা বজায় রাখতে ঐক্য বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে ফটিকছড়ি উপজেলা তথা উত্তরাঞ্চলের ইতিবাচক উন্নয়ন তুলে ধরার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক সমাজ।

 

২০২৪ সালে গঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে

৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি ‘সম্মেলন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে শিগগিরই এই সম্মেলন বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আত্মপ্রকাশ করবে বলে সভা থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net