1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার

বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইষ ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিলাইষ ইউনিয়ন শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিক, ইউরোলজি, গাইনি, শিশু, চক্ষু, চর্ম ও যৌনরোগ এবং সার্জারি বিভাগের প্রায় ৩০ জন অভিজ্ঞ অধ্যাপক, বিশেষজ্ঞ ও সহযোগী চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। ফলে এলাকার সাধারণ মানুষ একসঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দীন, আয়ুব আলী, রফিক উদ্দীন, মোজাম্মেল হক, এস. এম. কামরুজ্জামান, মোহাম্মদ সাইয়েদ হাসান, মোহাম্মদ মিজান, মাওলানা খোরশেদুল আলম, মোহাম্মদ আবছার হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দিন, জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হাসপাতালের এ মানবিক উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তাঁরা ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যায়। দূর-দূরান্ত থেকে আগত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সংগ্রহ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net