1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার

পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ রিন্টু (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে ভাঙ্গুড়া থানাধীন রেললাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ রিন্টু (১৯), পিতা—মোঃ রব্বান আলী, সাং—রেললাইনপাড়া, থানা—ভাঙ্গুড়া, জেলা—পাবনা, খেলাধুলার কথা বলে চার বছর বয়সী নাবালিকা শিশু মোছাঃ হুমাইরা খাতুনকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রিন্টুকে খোঁজাখুঁজি করে আটক করেন। পরে সংবাদ পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাকিউল আযম জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net