1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার

মাগুরার মহম্মদপুরে দেশকে অস্থিতিশীল করার অপপ্রচার, সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ  হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে মহম্মদপুর সালিমা হক মহিলা ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও কার্যালয় ঘুরে মহম্মদপুর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমুর আলী মৃধা, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুকুল, আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, ছাত্রদলের শাকিল সরদার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net