1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ - ২০২৬ এর উদ্বোধন   - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন  

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮০ বার

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এ শ্লোগান নিয়ে ১৬ আগস্ট রবিবার  সকালে  আলোচনা সভা,র‍্যালী ও নদীতে মাছের পোনা অবমুক্ত করনের মধ্যে দিয়ে মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর  উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  মনোয়ার হোসেন খান।

 

 

এসময় অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ প্রান্তিক মৎস্য চাষিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা  সাধন চন্দ্র সরকার। সভায় জেলায়  মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য ৬ জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে নবগঙ্গা নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

আয়োজকরা জানান, জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। বর্তমান সরকার মাছের উৎপাদন ও খাদ্য নিরাপত্তা, মাছের অভয়াশ্রয় সৃস্টি,মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি, মৎস্য চাষীদের ঋণদান ও ও প্রান্তিক মৎস্য  চাষীদের  সহযোগিতার জন্য কাজ করছে। সভায় বক্তারা আরও বলেন, দেশের ১৪ লক্ষ নারীসহ দুই কোটির অধিক প্রায় ১২ শতাংশ  জনগোষ্ঠীর জীবিকা  মৎস্য চাষে। মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ইলিশ আহরনে প্রথম, অভ্যন্তরীন জলাশয়ে মাছ উৎপাদনে দ্বিতীয়, মুক্ত চলাশয়ে মাছ আহরণের তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম ও সামুদ্রিক উপকূলীয় জলাশয় ক্রাস্টাশিয়া কারণে অষ্টম স্থান অর্জন করেছে। তাই আমাদের মাছ উৎপাদনে মুক্ত জলাশয় সৃষ্টি করতে হবে।

 

এছাড়া  শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতে ও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net