1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮২ বার

মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদ  মাগুরায় লোডশেডিংয়ের কারণে গরমে অতিষ্ঠ হয়ে মসজিদের ছাদে উঠেছিলেন এক মুয়াজ্জিন। কিন্তু কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে (শুক্রবার) মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইব্রাহিম (২২) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শোলই গ্রামের শুকুর সর্দারের ছেলে। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তাবলিগ জামাতের সদস্য হিসেবে কয়েক দিন ধরে স্টেডিয়াম গেট এলাকার ওই মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ইব্রাহিম মসজিদের ছাদে ওঠেন। এ সময় ছাদের পাশ ঘেঁষে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের মূল লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর তাঁর সঙ্গে থাকা তাবলিগ জামাতের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net