1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

মাগুরার শ্রীপুরের নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

৪ আগষ্ট বুধবার বিকালে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১নং আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন, পিপিএম সেবা  শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ,মোঃ নাজমুল ইসলাম, এ্যাড আব্দুর রশিদ-সভাপতি, গর্ভনিং কমিটি, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ।

 

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজর অধ্যক্ষ খান ফজলুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর  অধ্যাপক  এম বি বাকের, জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক  আলমঙ্গীর হোসেনও খান হাসান ইমাম সুজা, শহীদ ফরহাদের গর্বিত পিতা গোলাম মোস্তফা।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শ্রীপুর বি এন পি’র সাবেক সভাপতি  আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন বিশ্বাস মিজান, উপজেলা  বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক ,খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান -, উপজেলা মহিলা দলের সভানেত্রী,শাহানা ফেরদৌস হ্যাপী-জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক, মুন্সি জয়নুল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক  সহ সভাপতি এস এম সোহাগ, উপজেলা ছাত্রদলে আহবায়ক ,মুন্সি ইয়াসিন আরাফাত সোহেল, নাকোল ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শরিফুল ইসলামসহ এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা বৈষম্যহীন একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি শহীদের রক্তের উপর দাড়িয়ে  আমি ওয়াদা করছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে আমাদের সরকার।তিনি আরো বলেন বিগত ১৭ বছরের ভঙ্গুর রাষ্ট্র ও সমাজটাকে পুনঃগঠনে সকল রাজনৈতিক দলের ঐকান্তিক  সহযোগিতা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net