1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪২ বার

মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামে শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দৈনিক মজুরিতে কাজ করা এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ২জন।

২৭ আগস্ট  বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার তখলপুর গ্রামের কামাল বিশ্বাসের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। মৃত মাহফুজ খান উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের পুত্র ।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় মাহফুজ খান। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ অফিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্রীপুর পল্লী বিদ্যুত অফিসের লাইন ম্যান সুমন গাজী ও ইয়াছিন নামে দুই কর্মচারী আহত হয়েছে। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

 

এ ব্যাপারে নিহত মাহফুজ খানের বড় ভাই মুরাদ খান বলেন, পল্লী বিদ্যুতের লাইনের খাম্বায় উঠিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে আবার চালু করায় আমার ভাই বিদ্যুৎ শর্ট করে মারা গেছে। ও বিদ্যুৎ অফিসে ভ্যান চালাতো। তাকে কেন বিদ্যুতের খাম্বায় উঠালো? আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

 

 

শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন বলেন, আজ ১ টা ৪৫ মিনিটের দিকে তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের জন্য ২ জন লাইন ম্যানকে পাঠানো হয়। পরবর্তীতে জানতে পারি বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান নামে মারাত্মক আহত হয়েছে। সংবাদ পাওয়ার পরপরই আমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার আসল কারণ তদন্তের পর জানা যাবে।

 

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net