1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ১৫ আগস্ট শনিবার বাদ আছর শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যাদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক আহ্বায়ক ইমরান হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক লিমন খানসহ উপজেলা বি এন পি ও এর সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৫/৮/২০২৬ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net